English

THE PARTS OF SPEECH

শব্দগতভাবে Part অর্থ অংশ of Speech কথায়, Parts of Speech কথার অংশ গুলো । প্রত্যেকটি বাক্যই কথা ও উক্তি। তাই বলা যায়, বাক্যে ব্যবহুত প্রত্যেকটি শব্দই Parts of Speech.

যেমনঃ- Rumee Has a Red Trousers. রুমীর একটি লাল পায়জামা আছে।এই বাক্যে Rumee বলতে একটি 
মেয়েকে বুঝায়। Has একটি ক্রিয়া যা দ্বারা ’আছে’ বুঝায় । এবং Red বলতে ’লাল’ বা কোন গুনের তা বুঝায়। 

অতএব দেখা গেল বাক্যে ব্যবহুত প্রত্যেকটি শব্দ একটা না একটা অর্থ বুঝাচ্ছে। এজন্যই বাক্যে যতটা শব্দ থাকে প্রত্যেকটিই এব এবটি Parts of Speech.

Parts of Speech আট প্রকার । যথাঃ- 
1. Noun - বিশেষ্য
2. Pronoun - সর্বনাম
3. Adjective - বিশেষণ
4. Verb - ক্রিয়া
5. Adverb - ক্রিয়া বিশেষণ
6. Preposition - সম্পর্ক সূচক অব্যয়
7. Conjunction - সংযোজক অব্যয়
8. Interjection - আবেগসূচক অব্যয়

1. Noun বিশেষ্যঃ- কোন কিছুর নাম কে Noun বলে। মোট কথা যে নাম সেই Noun, যেমনঃ- Rahim, Karim, Dhaka, Dhaka, Jhon, Kalam, etc.

Noun প্রধানত দুই প্রকার। যথাঃ-
1. Concrete Noun - ইন্দ্রিয়গ্রাহ্য মূলক।
2. Abstract Noun  - ইন্দ্রিয়গ্রাহ্য মূলক না / চিন্তা মূলক।

1. Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য মূলক) ইন্দ্রিয় দ্বারা যে সকল Noun এর দৈহিক অবস্থান,স্বাদ,গন্ধ,ইত্যাদি লওয়া যায়। তাকে Concrete Noun বলে। Mango বলায় একটি আমকে বুঝি। এ আমের স্বাদ,গন্ধ নিতে পারি। চোখ দ্বারা দেখতে পারি এবং হাত দ্বারা স্পর্শ করতে পারি। তাই এ ধরনের জিনিসকে Concrete Noun বলে।
2. Abstract Noun (চিন্তা মূলক) যে Noun এর স্বাদ,গন্ধ নেই। দেখতে ও ধরতে পারি না। অথচ অনুভব করতে পারি। তাকেই Abstract Noun বলে। যেমনঃ- Kindness, Honest, Roundness, Goodness, Anger, Freedom, etc.

Concrete Noun এর প্রকারভেদঃ- Concrete Noun চার প্রকার। যথাঃ-
1. Proper Noun        2. Common Noun
3. Material Noun      4. Collective Noun

1. Proper Noun :- শব্দগত ভাবে Proper অর্থ নির্দিষ্ট । Proper Noun হল নির্দিষ্ট নাম।যে Noun দ্বারা ব্যক্তি বস্তু ও স্থানের নাম নির্দিষ্ট করে বুঝায়।তাকেই Proper Noun বলা হয়।
মোটকথাঃ- যে নাম তাকে বিনা আর কাউকে বুঝায় না । এ জাতীয় নির্দিষ্ট নামই Proper Noun.

Some Rules of Proper Noun :-
a. Proper Noun এর আগে কোন Artical  বসে না। তবে বিশেষ অর্থে Artical ব্যবহার আবশ্যক ।
Incorrect : He is a Rahim
Correct : He is Rahim
Incorrect : The Dhaka is on the Burigonga
Correct : Dhaka is on the Burigonga

বিশেষ অর্থে Proper Noun এর আগে Artical আবশ্যক। যেমনঃ-
The Dhaka University Should have Specialty of her own.
The Bangladesh Government have taken the step.
b. Proper Noun  এর প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। উল্লেখ্য God ও lord দ্বারা আল্লাহকে বুঝাতে সব সময় বড় হাতের এবং প্রভুকে বা কর্তাকে ছোট হাতের হয় । যেমনঃ-

 Capital Letter
 Small Letter
 God/Lord - আল্লাহ
 god/lord - দেবতা
 He - তিনি (আল্লাহ)
 he - সে (দেবতা)
 Him - তাকে (আল্লাহ)
 him - তাকে (দেবতা)

2. Common Noun :- শব্দগত ভাবে Common অর্থ সাধারন। Common Noun এক জাতীয় বা সাধারন নাম। বলা যায় কোন কিছুর সাধারন নামকে Common Noun বলে।
Examle : Man বলায় মানুষ জাতি বুঝায় । Rahim মানুষ বলায় একজন কে বুঝায়। যেমনঃ- Man,Dog, Cow, Hors, etc.

Some Rules of Common Noun:-
a. Plural Common Noun এর আগে Artical লাগে না ।তবে Singular Common Noun এর পূর্বে Artical আবশ্যক ।
Cows live on grass -- Plural Common Noun Artical শূণ্য।
A cow lives on grass -- Singular Common Noun Artical আছে।
The cow lives on grass -- Singular Common Noun Artical আছে।
b. জাতিবাচক বিশেষ্যের ক্ষেত্রে Artical ব্যবহার করলেও মানুষেজাতির আগে Artical বসে না । যেমনঃ- Man is Mortal.

3. Material Noun :-  যে Noun গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, তাকেই Material Noun বলে। যেমনঃ- Gold, Silver, Water, Milk, Rice, etc.

Some Rules of Material Noun :-
a. Material Noun এর আগে কখনও Artical বসে না।বসালে Proper Noun হয়ে যায়।অন্য দিকে Common Noun এবং Plural Form এছে, কিন্তু Material Noun এর Plural Form নেই।

b. Common Noun -- Men, Cows, Dogs এরুপ হয়।
    Material Noun -- Water, Airs, Irons এরুপ প্রয়োজন হয়না ।এরুপ হলে ভিন্ন অর্থ হয় ।
Example : Gold is a Precious Metal অর্থাৎঃ- স্বর্ণ মূল্যবান ধাতু।
                Don't Shed idle tears অর্থাৎঃ- বৃথা চোখের পানি ফেলিও না।

4. Collective Noun :- শব্দগত ভাবে Collect অর্থ সমষ্টি। যে Noun দ্বারা সেই শ্রেণীর বা দলের সবাইকে বুঝায় বা এক জাতীয় অনেকের সমষ্টিকে বুঝায়, তাকে Collective Noun বলে। যেমনঃ- Army, Class, Jury, Committe, Party, etc.
Example : The Pakistani Army was bound to surrender অর্থৎঃ- পকিস্তানি সৈন্যদল আত্মসমর্পন করতে বাধ্য হলো।

Some Rules of Collective Noun :-
a. Collective এর পূর্বে The  বসে না, তবে বিশেষ অর্থে ব্যবহার আছে। যেমনঃ- I like the People of this place অর্থৎ- আমে এখানকার লোকদিগকে পছন্দ করি।

b. Collective Noun যদি সমষ্টিকে বুঝায় কথন Verb Singular হয় এবং পৃথকভাবে বুঝালে Verb Plural হয়। Collective Noun পৃথকভাবে (Individually) বুঝালে তখন তাকে Noun of Multitude বলে।
যেমনঃ- The Jury has taken this decision -- Collective Noun
            The Jury were divided in their opinions -- Noun of Multitude.

c. Further Example of Collective Nouns :-
পাখির ঝাক -- A Flock of Birds
লাঠির গোছ -- A Bundle of Sticks
চুলের গোছ --  A Tuft of Hair
ফুলের তোড়া -- A Bunch of Flowers
হরিনের পাল -- A Herd of Deer
একদল পথিক -- A Band of Travelers
নক্ষত্ররাজি -- A Cluster of Stars
এক পশলা বৃষ্টি -- A Shower of Rain

*COUNTABLE NOUN & UNCOUNTABLE NOUN*
পূর্বে বলা হয়েছে, কোন কিছুর নাম কে Noun বলে। Noun এর সংজ্ঞা ও পরিমান রয়েছে। কাজেই Noun কে দু’টো শ্রেণীতে বিন্যস্তকরা হয়েছে। একটি Countable অন্যটি Uncountable Noun.
1.Countable Noun :- যে সমস্ত Noun কে গণনা করা যায় তাদেরক Countable Noun বলে।
যেমনঃ- Rahim, Boy, Dog, Man, etc.
2. Uncountable Noun :- যে সমস্ত Noun কে গণনা করা যায় না, তাদের কে  Uncountable Noun বলে।
যেমনঃ- Milk, Sugar, Kindness, Goodness, etc.

Some Rules of Countable & Uncountable Noun :-
a. Countable ও Uncountable Noun গুলো লক্ষ করলে দেখা যায় যে - Proper, Common, Collective Noun গুলো Countable Noun, এবং Material ও Abstract Noun দ্বয় হলো Uncountable Noun.

b. কিছু Countable ও Uncountable Noun এর উদাহারন তুলে ধরা হলোঃ-
 Countable Noun
 Uncountable Noun
Bulbul, Rafiq, Cow
Dog, Team, Committee.
Water, Gold, Silver
Poverty, Beauty, Childhood, Kindness

c. Many (অনেক, তবে সংখ্যায়) Countable Nouns (Example : Many Men were Present)
    Much (অনেক, তবে পরিমানে) Uncountable Nouns (Example : He Spent Much Money)

d. Many এর পরে সর্বদা Countable, এবং Much এর পর Uncountable ব্যবহুত হয়। নিচে উদাহারণ উল্লেখ করা হলোঃ-
Example : He Killed Many Birds.
                Many Students were absent.
                The Men drunk much water.
                You always take much tea.

e. Countable Noun এর তুলনার্থে fewer এবং Uncountable Noun এর মধ্যে তুলনার্থে less বসে।দুই ব্যাক্তি/বস্তুর মধ্যে তুলনায় than বসে। fewer ও less হল Comparative Degree.

f. The fewest -- Countable Nouns
   The least -- Uncountable Nouns
সমাধনঃ- The fewest (সর্বাপেক্ষা কম সংখ্যক) The least (সর্বপেক্ষা পরিমান)
এ দু’টো দ্বারা Superlative অর্থ প্রকাশ করা হয় ।
Example : Selina has the fewest dolls.
                You sold the least milk
মনে রাখতে হবে The fewest এর পর সর্বদা Countable Noun এবং The Least এর পর সর্বদা Uncountable Noun ব্যবহুত হয়।

g. Many of, Several of, এবং A few of এগুলো সংখ্যাবাচক (যা গণনা করা যায়) বিশেষ্য পদ যুক্ত বাক্যাংশ এবং তাদের পর সর্বদা Plural Verb বসে। A few of (সামন্য কয়েকটি/কয়েক জন) বাক্যাংশটির বিপরীত হল Many of  অনেকে।
Several of  দ্বারা তিন বা তারও বেশী বোঝায় তবে অনেক বোঝায় না।
যেমনঃ- 1.Many of the cows were eating grass.
2. A few of them were chewing.
3. Several of them were lying.

গল্পের মাধ্যমে Countable & Uncountable Noun জানার সহজ নিয়ম।
এক সুন্দর ‍Hair বিশিষ্ট রমনী Paper পড়ে Transport এ করে এক বাড়িওয়ালার কাছে গিয়ে  Accommodation (বাসস্থান) এর Information/News  জানতে চাইল।বাড়ি ওয়ালা তাঁর কথা Research করে মহিলাকে Advice দিয়ে বল্ল, বাড়ি খালি আছে। আপনি আপনার সকল ভারী জিনিস পত্র Furniture, Lagged, Baggage, Machinery, Equipment  এবং হালকা জিনিস পত্র Clothing, Shampoo, Soap, Chalk, Powder, Perfume, Juallary, Cutlery, Crockery  নিয়ে এসে বাড়ির কাজ Home Work, Work, House Work করবেন। মহিলা চারপাশের Scenery এবং Weather দেখে বাড়ি ওয়ালাকে Fun করে বল্ল, আপনার Luck ভালো। তারপর তারা হলকা খাবার Biscuit, Bread, Ice-cream, Chocolate, Tea, Coffee খেয়ে Money নিয়ে আলোচনা শুরু করল।মহিলা বাড়িওয়ালার কাছ থেকে অনেক Knowledge আহরন করল।

More Rules of Countable & Uncountable Noun :-
a. Uncountable Noun এর সাথে s অথবা es যোগ করা যাবে না।
b. a/an অথবা নাম্বার জাতীয় Word (One,Two, Three) বসানে যাবে না।
c. নির্দিষ্ট করে না বল্লে The ও বসানো যাবে না ।
d. Uncountable Noun এর পর Prepositional Phrase থাকে।
e. Few/A Few/Several/Many/ -Countable Noun (Plural) বসবে।
f. Little/A little/The Little -Uncountable Noun বসবে।
g. Some/More/Most/The Majority/a lot of/A great deal of/ - Countable & Uncountable উভয়ই বসতে
পারে।

2. Pronoun (সর্বনাম) :- Noun এর পরিবর্তে যাহা বসে, তাহাকেই Pronoun বলে।যেমনঃ- He, She, It, They, etc.
Pronoun
 Possessive 
Personal 
Objective 
Reflexive 
 My
 I
Me 
Myself 
 Our
We 
Us 
Ourself 
 Your
You 
You 
Yourself 
 Him
The 
Him 
himself 
Has 
She 
Has 
Has self 
Its 
It 
Its 
Itself  
 Them
They 
Them 
Them self  

*Personal Pronoun :-
 Subjective
Objective 
Possessive 
 I
Me 
My 
 We
Us 
Our 
He 
Him 
Him 
 She
Her 
Her 
 It
It 
its (it's হবে না)
Rahim 
Tahim
Rahim's 
 Who
Whom 
Whose 

Some Rules of Personal Pronoun :-
a. Subjective Pronoun এর use to be verb এর পর Subjective Pronoun বসে।am, is, are, was, ware, be, being, been, etc. 
Example :- The boy is he// The boy is(to be verb) he(Subjective Pronoun)
b. Objective Pronoun এর use, main verb এর পর objective এর সাথে বসতে পারে।
Example :- She saw I/Me (√)/My
                 She went with He/Him(√)/His
c. Possessive Pronoun এর use মালিকানা বুঝাতে Noun এর পূর্বে বসে।
Example :- I lost I/my(√)//me Pen.
d. Reflexive Pronoun -- কোন বাক্যে Subject এবং Object একই ব্যক্তি বা বস্তু হলে Reflexive Pronoun বসে।

*Double Possessive Pronoun :-
 My
Mine 
 Our
Our's 
 His
His 
 Her
Her's  

Rulse of Double Possessive Pronoun :-
a. Possessive Pronoun এর পরিবর্তে Noun যদি আগে চলে আসে।তাহলে Possessive Pronoun এর জাগায় Double Possessive Pronoun বসে।
Example :- I Lost my pen
                 The lost pen was I/me/my/mine(√)
b. Possessive নিয়ম যে ক্ষেত্রে কাজ করবে, সেখানে অন্য রুপ কাজ করবে না।











No comments:

Post a Comment